ঢাকাবৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বিকিনি পরতে অস্বস্তি হয়: রাশমিকা

truthexposednews
অক্টোবর ২২, ২০২৬ ১০:২৮ অপরাহ্ণ
Link Copied!

বিকিনি বা শরীরের বেশি অংশ প্রকাশ পায়, এমন পোশাক পরতে অস্বস্তি বোধ করেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। চরিত্রের প্রয়োজনে এমন পোশাক পরতে হলেও নিজের অস্বস্তির কথা জানানোর সুযোগ থাকা উচিত বলে মনে করেন তিনি। এ বিষয়ে রাশমিকার সঙ্গে একমত তাঁর স্বামী ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা।

সম্প্রতি করণ জোহরের সঞ্চালনায় ‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমে হাজির হয়ে অভিনয়শিল্পীদের ব্যক্তিগত সীমারেখা, খোলামেলা পোশাক এবং কোনো দৃশ্য নিয়ে আপত্তি জানানোর স্বাধীনতা নিয়ে কথা বলেন এই তারকা দম্পতি।

রাশমিকা জানান, বাণিজ্যিক সিনেমায় অভিনয়ের সময় অনেক ক্ষেত্রে এমন পোশাক পরতে হয়, যা অভিনয়শিল্পীর ব্যক্তিগত পছন্দের সঙ্গে মেলে না। তবে চরিত্রের প্রয়োজনে সবকিছু মেনে নেওয়া উচিত বলে মনে করেন না তিনি।

অভিনেত্রীর ভাষ্য, কিছু চরিত্রের জন্য বিকিনি বা এ ধরনের পোশাক প্রয়োজন হতে পারে। কিন্তু শরীরের বেশি অংশ প্রকাশ পায়, এমন পোশাকে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন না। নিজের পছন্দ-অপছন্দের বিষয়ে স্পষ্ট অবস্থান রাখেন তিনি। পাশাপাশি এমন পরিচালকদের সঙ্গে কাজ করতে পছন্দ করেন, যারা তাঁর সিদ্ধান্তকে সম্মান করেন।

রাশমিকার সঙ্গে একমত হয়ে বিজয় বলেন, কোনো দৃশ্য বা পোশাক নিয়ে আপত্তি জানানোর মতো পরিবেশ তৈরি করা জরুরি। সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার পর অস্বস্তির কথা জানালে পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন উঠতে পারে—এমন আশঙ্কায় অনেক অভিনয়শিল্পী নিজের আপত্তি প্রকাশ করতে পারেন না।

রাশমিকাও স্বীকার করেন, কোনো দৃশ্যে অভিনয় করতে না চাইলে পরিচালকের কাছে সরাসরি ‘না’ বলা তাঁর জন্য কঠিন। এ ক্ষেত্রে বিজয়ের সঙ্গে আলোচনা করে সাহস পান তিনি।

দুজনের মতে, অভিনয়শিল্পীদের এমন পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন, যেখানে তাঁরা কোনো পোশাক বা দৃশ্য নিয়ে অস্বস্তি বোধ করলে নির্দ্বিধায় নিজেদের মতামত জানাতে পারবেন। পেশাদারিত্বের পাশাপাশি ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য ও সম্মতিকেও গুরুত্ব দেওয়া জরুরি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।