ঢাকাবৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

এটিই কি মিমির অবিবাহিত জীবনের শেষ দুর্গাপূজা?

truthexposednews
অক্টোবর ২২, ২০২৬ ১০:৩৭ অপরাহ্ণ
Link Copied!

প্রতিবারের মতো এবারও দুর্গাপূজার আনন্দে মেতেছিলেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। কেনাকাটা, বন্ধুদের সঙ্গে আড্ডা আর পূজামণ্ডপে উৎসবের মুহূর্ত- সবই ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। তবে এসব আনন্দের মধ্যেই তার ব্যক্তিগত জীবন ঘিরে তৈরি হয়েছে নতুন কৌতূহল। টালিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, ডিসেম্বরেই বিয়ের সানাই বাজতে পারে মিমির জীবনে। গুঞ্জন সত্যি হলে, এটিই হতে পারে অভিনেত্রীর অবিবাহিত জীবনের শেষ দুর্গাপূজা?

 টালিউডে মিমির বিয়ের সানাইয়ের সুর বাজলেও বিয়ের আলোচনা পাশে সরিয়ে পূজার দিনগুলো নিজের মতো করেই উপভোগ করেছেন অভিনেত্রী। নবমীর রাতে গাঢ় গোলাপি বেনারসি ও নীল ব্লাউজে সাবেকি সাজে ধুনুচি নাচে মেতে ওঠেন তিনি। ঢাকের তালে সোহম মজুমদার ও অনিন্দ্য চট্টোপাধ্যায়সহ বন্ধুদের সঙ্গে নাচতে দেখা গেছে তাকে।

 হাসি, আড্ডা আর উৎসবের মুহূর্তে জমে উঠেছিল তার পূজার মুহূর্তগুলো। পূজার আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছিল নায়িকা অভিনীত নতুন সিনেমা ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’-এর প্রেক্ষাগৃহে মুক্তি।

তবে আনন্দের মুহূর্তগুলো যতই রঙিন হোক না কেন এর আড়ালে যে প্রশ্ন ভক্তদের মনে ঘুরপাক খাচ্ছে সেটি হলো সত্যিই কি ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসছেন মিমি চক্রবর্তী? এ তথ্য সত্যি নাকি পুরোটাই টালিপাড়ার জল্পনা তা নিয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য মেলেনি। তাই অভিনেত্রীর জীবনে নতুন অধ্যায়ের খবর জানতে মিমির আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় ভক্তরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।