ঢাকাবৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

প্রায় ৮ ঘণ্টার বাগেরহাট ও খুলনা সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী

truthexposednews
অক্টোবর ২২, ২০২৬ ১১:০১ অপরাহ্ণ
Link Copied!

প্রায় আট ঘণ্টার বাগেরহাট ও খুলনা সফর শেষ করে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী সফরে সরকারপ্রধান মোংলা বন্দর সম্প্রসারণ ও প্রস্তাবিত বেজা ইকোনমিক জোনসহ বেশ কিছু উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বেশ কিছু নির্দেশনা দেন তিনি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে হেলিকপ্টারে ঢাকা থেকে খুলনার দাকোপে যান প্রধানমন্ত্রী। সেখান থেকে নৌপথে মোংলা জেটিতে পৌঁছান। সেখানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। ঘুরে দেখেন প্রস্তাবিত বেজা ইকোনমিক জোন। এ ছাড়া সুন্দরবনের আকরাম পয়েন্ট এলাকায় প্রস্তাবিত এলএনজি টার্মিনাল এলাকাও হেলিকপ্টার থেকে পরিদর্শন করেছেন বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়। এ সময় সর্বসাধারণের সঙ্গে প্রধানমন্ত্রী কুশল বিনিময় করেন। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের প্রত্যাশা—অসম্পূর্ণ জেটি নির্মাণ, ড্রেজিংসহ যেসব প্রকল্প থমকে আছে, দ্রুততম সময়ে তা সম্পন্ন হবে। সরকারের নীতিনির্ধারকেরা বলছেন, প্রধানমন্ত্রীর সফরে এই অঞ্চলে বিনিয়োগের গতি বাড়বে। পাশাপাশি, জলবায়ু পরিবর্তনজনিত কারণে কাজ হারানো বিশাল জনগোষ্ঠীর বিকল্প কর্মসংস্থান হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।