ঢাকাশনিবার , ৭ নভেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

হৃদয়ের রেকর্ডগড়া ইনিংসে বাংলাদেশের লিড

truthexposednews
নভেম্বর ৭, ২০২৬ ৯:২৫ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের করা ৩৫৬ রানের কাছাকাছি যাবে, এটাই-বা কয়জন ভাবতে পেরেছিলেন!

১৮৪ রান তোলার পর আর দুটি উইকেট অবশিষ্ট থাকলে তা ভাবার যুক্তিও বেশি থাকে না। কিন্তু তাওহীদ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে বাংলাদেশ শুধু ওয়েস্ট ইন্ডিজের স্কোরের কাছাকাছি গেল না, লিডই নিয়ে নিল।

সাদমান ইসলামের অনুপস্থিতির ইনিংসে হৃদয়ের রেকর্ড ২৪২ রানের সুবাদে ৯ উইকেটে ৩৮৬ রান করেছে বাংলাদেশ। টাইগাররা লিড পেয়েছে ৩০ রানের। ডাবল সেঞ্চুরি করার পথে হৃদয় ভেঙেছেন অনেকগুলো রেকর্ড। টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস, ইনিংসে সর্বোচ্চ ছক্কা, এক দিনে সর্বোচ্চ রান; সবই এখন তার দখলে। বাংলাদেশি হিসেবে প্রথম সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দেওয়ার হিসাবেও হৃদয় প্রথম।

বাংলাদেশের হয়ে এতদিন সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস ছিল মুশফিকুর রহিমের। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে করা তার ২১৯ রানের রেকর্ড ইনিংস হৃদয় ভেঙে দেন জোমেল ওয়ারিক্যানকে চার হাঁকিয়ে। শেষ পর্যন্ত ২৪২ রানে অপরাজিত থাকেন তিনি।

এই ইনিংসে হৃদয় ছক্কা মেরেছেন ১১টি। বাংলাদেশের হয়ে আগের সর্বোচ্চ ছক্কার রেকর্ডটি তামিম ইকবালের, বর্তমান বিসিবি বস ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে এক ইনিংসে ৭ ছয় মেরেছিলেন।

গতকাল ২৯ রান নিয়ে অপরাজিত থাকা আজ করেছেন ২১৩ রান। এক দিনে সর্বোচ্চ রান করার আগের রেকর্ডটি সাকিব আল হাসানের। ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদেরই মাটিতে সাকিব করেছিলেন ২১২ রান।

রেকর্ড তোলপাড় করে ফেলা এই ইনিংসে হৃদয়কে ২২ রান করে তাইজুল ইসলাম ও ১২ রান করে তাসকিন আহমেদ গুরুত্বপূর্ণ সঙ্গ দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।