ঢাকাশনিবার , ৭ নভেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বিয়ে করলেন পারশা, ফুল দিয়ে ঢাকলেন বরের মুখ!

truthexposednews
নভেম্বর ৭, ২০২৬ ৯:১৭ অপরাহ্ণ
Link Copied!

হঠাৎ বিয়ের খবর দিয়ে ভক্তদের চমকে দিয়েছেন সংগীতশিল্পী পারশা মাহজাবিন। তবে বিয়ের খবর প্রকাশ করলেও স্বামীর পরিচয় প্রকাশ করতে নারাজ তিনি। এমনকি বিয়ের ছবিতে বরের মুখ ফুল দিয়ে ঢেকে রেখেছেন। কেন এই গোপনীয়তা? এমন প্রশ্নেই এখন কৌতূহল ভক্তদের।

পারশা জানিয়েছেন, গত ২৬ অক্টোবর দেশের বাইরে তাদের আক্‌দ সম্পন্ন হয়েছে। ভিসা জটিলতার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি তার পরিবারের সদস্যরা। তবে আগামী ছয় মাসের মধ্যে দুই পরিবারের সদস্য ও স্বজনদের নিয়ে বিয়ের বাকি আয়োজন করার পরিকল্পনা রয়েছে। বরের পরিচয় গোপন রাখার কারণ জানিয়ে পারশা বলেন, নাম প্রকাশ করলে সবাই তাকে চিনে ফেলবেন। তাই আপাতত পরিচয় সামনে আনতে চান না।

তবে বরের মুখ ফুল দিয়ে ঢেকে রাখার বিষয়টি নিয়ে সামাজিক দৃষ্টিভঙ্গিকেও প্রশ্ন করেছেন এই শিল্পী। তার মতে, নারীর মুখ ঢাকা স্বাভাবিক হলে পুরুষের মুখ ঢাকা নিয়ে এত কৌতূহল কেন?

প্রায় এক বছর আগে দেশের বাইরে ঘুরতে গিয়ে দুজনের পরিচয় হয়। জীবনসঙ্গী হিসেবে বাবার মতো নিরাপদ ও যত্নশীল একজন মানুষকেই খুঁজেছেন বলে জানিয়েছেন পারশা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।