ঢাকাশনিবার , ৭ নভেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মারা গেছেন ‘কাঁচের পৃথিবী’খ্যাত নির্মাতা অমল রায় ঘটক

truthexposednews
নভেম্বর ৭, ২০২৬ ৯:১২ অপরাহ্ণ
Link Copied!

নব্বইয়ের দশকে ভারতের পশ্চিমবঙ্গের চলচ্চিত্রে স্বতন্ত্র পরিচিতি তৈরি করেছিলেন পরিচালক ও চিত্রনাট্যকার অমল রায় ঘটক। ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে শনিবার দুপুরে মারা গেছেন তিনি। তার মৃত্যুর খবর জানিয়েছেন ভাই ও বাচিকশিল্পী অলোক রায় ঘটক।

দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন অমল রায় ঘটক। সম্প্রতি তার কেমোথেরাপিও প্রায় শেষ পর্যায়ে ছিল। চিকিৎসায় সাড়া দিয়ে কিছুটা সুস্থ হয়ে উঠছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

নব্বইয়ের দশকে বাংলা বাণিজ্যিক সিনেমায় যখন অ্যাকশনধর্মী ছবির দাপট, তখন মননশীল গল্প ও ভিন্নধর্মী বিষয়বস্তু নিয়ে কাজ করেছেন অমল রায় ঘটক। তার সিনেমায় পরিচিত তারকাদের পাশাপাশি টেলিভিশনের অভিনেতারাও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন।

তার পরিচালিত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘উজান’। এতে অভিনয় করেছিলেন সুপ্রিয়া দেবী, রূপা গাঙ্গুলি ও দোলন রায়। লাবণী সরকার ও ইন্দ্রাণী হালদার অভিনীত ‘কাঁচের পৃথিবী’ তার অন্যতম জনপ্রিয় ছবি। এ ছাড়া তাপস পাল ও ইন্দ্রাণী হালদার অভিনীত ‘দেবর’ এবং রঞ্জিত মল্লিক, রিনা চৌধুরী ও চুমকি চৌধুরী অভিনীত ‘শ্রীমান ভূতনাথ’ও তার পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্র।

পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেছেন অমল রায় ঘটক। সৌমিত্র চট্টোপাধ্যায় ও রূপা গাঙ্গুলি অভিনীত ‘মানসী’ ছবির চিত্রনাট্যের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। মুনমুন সেন, ভিক্টর বন্দ্যোপাধ্যায়, তাপস পাল, সুমিত্রা মুখোপাধ্যায়, স্মিতা ও কালী বন্দ্যোপাধ্যায় অভিনীত ‘ব্যবধান’ ছবির চিত্রনাট্যও লিখেছিলেন তিনি। ছবিটির ‘কত না ভাগ্যে আমার এ জীবন পুণ্য হল’ গানটি আশা ভোঁসলের কণ্ঠে জনপ্রিয়তা পেয়েছিল।

নব্বইয়ের দশকে পশ্চিমবঙ্গের বাণিজ্যিক চলচ্চিত্রে নিজস্ব ধারার নির্মাতা হিসেবে পরিচিত ছিলেন অমল রায় ঘটক। তার পরিচালনা ও চিত্রনাট্যে নির্মিত সিনেমাগুলো বাংলা চলচ্চিত্রের ইতিহাসে উল্লেখযোগ্য হয়ে থাকবে। তার মৃত্যুতে বাংলা চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।