ঢাকাসোমবার , ২৬ অক্টোবর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বিরোধী দলকে সংসদে আলোচনায় বসার আহ্বান চিফ হুইপের

truthexposednews
অক্টোবর ২৬, ২০২৬ ১২:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

রাজপথে লংমার্চ ও মিছিল না করে সংসদে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন সরকারদলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেন, লংমার্চ করে যদি সব সমস্যার সমাধান করা সম্ভব হতো, তাহলে সবার আগে প্রধানমন্ত্রীই সেই উদ্যোগ নিতেন।

 রোববার (২৫ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদের এলডি হলে আসন্ন কপ সম্মেলন নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

 চিফ হুইপ বিরোধী দলকে সরকারের সমালোচনা না করে বৈশ্বিক সমস্যা সমাধানে সরকারের পাশে থাকার আহ্বান জানান। একই সঙ্গে পাঁচ মাসের মধ্যেই দেশকে অস্থিতিশীল করতে কারা রাজপথে নামছে, সে বিষয়ে তরুণদের সজাগ থাকার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বৈশ্বিক কারণে সৃষ্ট জলবায়ু সংকট মোকাবিলায় আন্তর্জাতিক মহলে বাংলাদেশের দাবিগুলো তুলে ধরেন চিফ হুইপ।

 নূরুল ইসলাম মনি বলেন, দেশের স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করা প্রয়োজন। সংসদ হচ্ছে জনগণের প্রতিনিধিদের মতামত তুলে ধরা এবং জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার উপযুক্ত জায়গা। তাই রাজপথে লংমার্চ ও মিছিলের পরিবর্তে সংসদে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে গুরুত্ব দেওয়া উচিত।

 এ সময় তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট সংকটের জন্য বাংলাদেশ ন্যায়বিচার চায়। এর প্রভাবে দেশের কৃষিজমি নষ্ট হচ্ছে এবং উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা মরুকরণের দিকে এগিয়ে যাচ্ছে। প্রাণহানির পাশাপাশি বহু মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে যাচ্ছে।

অথচ বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের অবদান ১ শতাংশেরও কম। এরপরও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ থেকে ৩ শতাংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।