ঢাকামঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা : ‘শ্যুটার’ লেলিন গ্রেপ্তার

truthexposednews
অক্টোবর ২০, ২০২৬ ১২:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীর মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রদলের সাবেক নেতা আবুল কালাম আজাদ ওরফে লেলিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। পুলিশের তালিকায় তিনি ‘শ্যুটার লেলিন’ নামে পরিচিত।

সোমবার (১৯ অক্টোবর) ভোরে চট্টগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সন্ধ্যায় ডিবির উপকমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম গণমাধ্যমকে জানান, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত মাসে এক মধ্যরাতে রাজধানীর মিরপুরে অবস্থিত রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

ঘটনার পর জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গ্রেপ্তার আবুল কালাম আজাদ শাহ আলী থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ছিলেন। স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।