ঢাকাসোমবার , ১৯ অক্টোবর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

truthexposednews
অক্টোবর ১৯, ২০২৬ ১২:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে সরকার-সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের একাধিক সূত্রে জানা গেছে। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এর আগে, শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় একটি মাদকবিরোধী অভিযানে অংশ নেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। অভিযানের একটি ভিডিও তার ভেরিফাইড ফেসবুকে পেজে পোস্ট করা হয়। ভিডিওতে প্রতিমন্ত্রীকে অস্ত্র উঁচিয়ে অভিযানে অংশ নিতে দেখা যায়। এরপর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনার প্রেক্ষিতেই তাকে মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে পদত্যাগের নির্দেশ সংক্রান্ত খবরকে ভিত্তিহীন ও বিভান্তিকর বলে দাবি করেছেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তার প্রেস কর্মকর্তা গণমাধ্যমে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও পাঠিয়েছেন। যেখান বলা হয়,  ‘সরকারের উচ্চপর্যায় থেকে ইশরাক হোসেনকে পদত্যাগের কোনো নির্দেশনা দেওয়া হয়নি এবং তার পদত্যাগের কোনো প্রশ্নই ওঠে না। একটি মহল রাজনৈতিক উদ্দেশ্য হাসিল এবং জনসাধারণের মাঝে বিভ্রান্তি সৃষ্টির লক্ষ্যে এ ধরনের কাল্পনিক ও মিথ্যা তথ্য ছড়াচ্ছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।