ঢাকারবিবার , ১৮ অক্টোবর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পদত্যাগের নির্দেশের খবরকে ‘গুজব’ বললেন ইশরাক

truthexposednews
অক্টোবর ১৮, ২০২৬ ১১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রকাশিত খবরকে গুজব হিসেবে বিবেচনা করার কথা বলেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

রোববার (১৮ অক্টোবর) একটি গণমাধ্যমকে তিনি জানান, পদত্যাগের নির্দেশের খবরের সত্যতা নেই। দলের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

ইশরাক বলেন, এ ধরনের খবর যাচাই না করে বিশ্বাস করা উচিত নয়। কোনো সিদ্ধান্ত হলে সংবাদ সম্মেলন বা আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে তা জানানো হবে বলেও জানান তিনি।

এর আগে, শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে অস্ত্র হাতে অংশ নেওয়াকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়েন ইশরাক। এ ঘটনার পরদিন মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে বিভিন্ন সূত্রের বরাতে খবর প্রকাশিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।