ঢাকাবৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম

পাকিস্তানে স্কুলের ছাদধসে নিহতের সংখ্যা বেড়ে ২৮

truthexposednews
অক্টোবর ১৫, ২০২৬ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

পাকিস্তানের পেশোয়ার শহরের আফ্রিদি আবাদ এলাকায় একটি বেসরকারি স্কুলের ছাদধসে নিহতেরে সংখ্যা বেড়ে ২৮ জন হয়েছে। এর আগে নিহতের সংখ্যা ১৭ জন বলা হয়েছিল।

নিহতদের মধ্যে ২৭ জন শিক্ষার্থী ও এক নারী শিক্ষক রয়েছেন। এ ঘটনায় আরো ১৯ জন আহত হয়েছেন বলে ডন পত্রিকার খবরে বলা হয়েছে।

দুর্ঘটনার পর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরো কয়েকজন আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মুহাম্মদ আসিম সংবাদমাধ্যম ডনকে জানান, নিহতের সংখ্যা বেড়ে ২৮ হয়েছে। আহত ১৯ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

রেসকিউ ১১২২-এর মুখপাত্র বিলাল আহমেদ ফাইজি জানান, এখন পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ৪০ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকর্মীরা এখনও অভিযান চালাচ্ছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।