ঢাকাসোমবার , ১২ অক্টোবর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মক্কা-মদিনার ওপর হুমকি এলে বাংলাদেশ বসে থাকবে না: প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

truthexposednews
অক্টোবর ১২, ২০২৬ ৭:১১ অপরাহ্ণ
Link Copied!

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ‘মক্কা-মদিনার ওপর যদি হুমকি আসে তবে বাংলাদেশ বসে থাকবে না। অবশ্যই তাদের জন্য সাহায্যের হাত আমরা বাড়িয়ে দেব।’

আজ সোমবার রাজধানীর বিস মিলনায়তনে এক সেমিনারের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেছেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস–বিস) ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে দিক নির্ণয়ের পথরেখা’ শীর্ষক ওই সেমিনারের আয়োজন করে।

আমরা তো মক্কা প্যাক্টে যোগ দেওয়ার জন্য একধরনের সিদ্ধান্ত নিয়েছি, যদি এই মুহূর্তে সৌদি আরবের প্রয়োজন হয় এবং তারা আমাদের কাছ থেকে সৈন্য চায়, আমরা কি সেটা পাঠাব, এমন এক প্রশ্নের উত্তরে শামা ওবায়েদ বলেন, ‘আমরা মক্কা প্যাক্টে এখনো যোগ দিইনি। হ্যাঁ, আমরা সিদ্ধান্ত, আপনি তখনই বলতে পারেন যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যখন এটা আমরা কোনো মানে আনুষ্ঠানিকভাবে এটা হবে, কিন্তু আমরা মক্কা প্যাক্টে এখনো যোগ দিইনি, তো সেখানে সৈন্য পাঠানোর প্রশ্ন এই মুহূর্তে উঠছে না।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘কিন্তু আমরা অবশ্যই আপনারা দেখবেন যে সৌদি আরবে এই ঘটনাটা যেটা ঘটছে, সেটা আমরা সৌদি আরবের সরকার এবং সৌদি আরবের মানুষের প্রতি আমরা একাত্মতা ঘোষণা করেছি, এটা আমরা অবিলম্বে বন্ধ চাই। আমাদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সৌদি আরবের ক্রাউন প্রিন্সকে চিঠিও দেওয়া হয়েছে। সুতরাং আমরা এটা অবিলম্বে বন্ধ চাই, সৌদি আরবের মানুষের পাশে আমরা আছি, সরকারের পাশে আমরা আছি।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।