ঢাকাশুক্রবার , ৬ নভেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

শনিবার সারাদেশে বিএনপির শোভাযাত্রা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

truthexposednews
নভেম্বর ৬, ২০২৬ ২:১৫ অপরাহ্ণ
Link Copied!

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামীকাল শনিবার ঢাকাসহ সারাদেশে বর্ণাঢ্য শোভাযাত্রা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রাজধানীতে কেন্দ্রীয় শোভাযাত্রার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, শনিবার বিকেলে রাজধানীর বিজয়নগর ও পল্টন এলাকা থেকে শোভাযাত্রা শুরু হবে। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে।

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনাকে ধারণ করে দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার প্রত্যয়ে এ কর্মসূচি পালন করা হবে। এতে সাধারণ মানুষ ও দলের সর্বস্তরের নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

শোভাযাত্রা সফল ও সুশৃঙ্খল করতে দলের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি দেশের বিভিন্ন জেলা ও মহানগরেও স্থানীয়ভাবে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হবে।

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।