ঢাকামঙ্গলবার , ৩ নভেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

শাকিবের নতুন নায়িকা পাকিস্তানের কিনজা হাশমী!

truthexposednews
নভেম্বর ৩, ২০২৬ ১০:৩৪ অপরাহ্ণ
Link Copied!

দেশ–বিদেশের প্রায় ৭০ জনের বেশি নায়িকার সঙ্গে কাজ করেছেন শাকিব খান। বাংলাদেশ, কলকাতা, বলিউড এমনকি হলিউডের পর এবার তার নায়িকার তালিকায় যুক্ত হতে যাচ্ছেন পাকিস্তানের কিনজা হাশমি। শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’-এ তার নায়িকা হওয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে।

তবে বিষয়টি নিয়ে এখনও মুখ খুলছেন না ছবির পরিচালক হিমেল আশরাফ ও প্রযোজক আরশাদ আদনান। ফলে আনুষ্ঠানিক ঘোষণার আগেই শাকিবের নতুন নায়িকাকে ঘিরে তৈরি হয়েছে কৌতূহল।

কিং খানের  ‘মহব্বত’ মুক্তি পাবে ২০২৭ সালের ঈদুল আজহায়। গত অক্টোবরের প্রথম সপ্তাহে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এরপর থেকেই সবচেয়ে বেশি আলোচনা চলছে শাকিবের বিপরীতে কে অভিনয় করছেন, তা নিয়ে। শুরুতে পাকিস্তানের কয়েকজন জনপ্রিয় অভিনেত্রীর নাম সামনে এসেছিল। সেই তালিকায় ছিলেন হানিয়া আমির, সজল আলি, ইয়ামনা জায়েদী ও দুর-ই-ফিশান সেলিম। কিন্তু সংশ্লিষ্ট সূত্রের দাবি, তাদের কেউ নন, শাকিবের নতুন নায়িকা চূড়ান্ত হয়েছেন কিনজা হাশমি। এরই মধ্যে তার সঙ্গে চুক্তিপত্রের আনুষ্ঠানিকতাও শেষ হয়েছে।

কে এই কিনজা হাশমি

পাকিস্তানের টেলিভিশন নাটকের পরিচিত মুখ কিনজা হাশমি। ২০১৪ সালে অভিনয়জগতে যাত্রা শুরু করেন তিনি। শুরু থেকেই টেলিভিশন নাটকে নিয়মিত কাজ করে দর্শকদের কাছে পরিচিতি পান। ‘ইশক তামাশা’ নাটকে রুশনা চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন এই অভিনেত্রী।

এরপর ‘গুল-ও-গুলজার’, ‘মোহলত’, ‘দিল আওয়াইজ’, ‘হুক’ ও ‘মেরে বান জাও’-এর মতো নাটকে অভিনয় করেছেন কিনজা। টেলিছবি ‘রূপোশ’-এও দেখা গেছে তাকে।

টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করেছেন কিনজা। তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘কট্টর করাচি’ ও ‘শিরোস’।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।