ঢাকারবিবার , ১ নভেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বিকল্প সরকার হিসেবে নিজেদের প্রস্তুত হতে বললেন হাসনাত আব্দুল্লাহ

truthexposednews
নভেম্বর ১, ২০২৬ ১২:০২ পূর্বাহ্ণ
Link Copied!

এনসিপির যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বিরোধী দলকে কেবল নামেমাত্র সরকারের সমালোচনা করলে চলবে না বরং কার্যকর ও বিকল্প সরকার হিসেবে নিজেদের প্রস্তুত করতে হবে। আপসহীন হতে হবে। অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কোনো ধরনের আপসের সুযোগ নেই।

শনিবার (৩১ অক্টোবর) ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চের অংশ হিসেবে যশোরে আয়োজিত এক বিশাল সমাবেশে তিনি এসব কথা বলেন।

যশোর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, সুশাসন নিশ্চিত করার মানসিকতা নিয়ে এগোতে হবে। শুধু লোকদেখানো বিরোধিতা নয় কোথাও কোনো অনিয়ম বা কারচুপি হলে তা শক্ত হাতে ও দ্ব্যর্থহীন ভাষায় জনগণের সামনে তুলে ধরতে হবে।

তিনি স্পষ্ট করে জানান, আপসকামী রাজনীতির দিন শেষ। কারচুপির ঘটনায় নমনীয় না হয়ে চোখে চোখে রেখে তার প্রতিবাদ জানাতে হবে। বিরোধী দলে থেকে কোনো ধরনের আপসকামিতা বা ছাড় দেওয়ার মানসিকতা জনগণ মেনে নেবে না।

দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণের তীব্র সমালোচনা করে তিনি বলেন, কেবল চেয়ার পরিবর্তন বা নির্বাচনই যথেষ্ট নয়; বরং পিএসসি, নির্বাচন কমিশন এবং ব্যাংক খাতসহ রাষ্ট্রের মৌলিক কাঠামোগুলোর আমূল সংস্কার করতে হবে। বর্তমান প্রশাসন ও রাষ্ট্রযন্ত্রের ফিটনেস ও ইঞ্জিন ঠিক না করলে দেশ সঠিকভাবে এগোতে পারবে না।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের কথা স্মরণ করে তিনি বলেন, দেশের তরুণ প্রজন্ম পরিবর্তনের স্বপ্ন নিয়ে রক্ত দিয়েছে। এই প্রজন্ম শুধু রক্ত দিয়েই ক্ষান্ত হবে না বরং নতুন বাংলাদেশ গড়ার লড়াইয়ে সামনে থেকে নেতৃত্ব দেবে। বেকারত্ব দূরীকরণ ও সঠিক কর্মসংস্থানের ব্যবস্থা না করলে জনগণ ফের রাজপথে নামতে বাধ্য হবে।

সমাবেশে জামায়াতে ইসলামীর আমির, সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ঐক্যবদ্ধভাবে রাজপথে সোচ্চার থাকার ঘোষণা দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।