ঢাকারবিবার , ১ নভেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

গায়ে হাত তোলার কারণেই কি বিচ্ছেদ হয়েছিল সালমান-ঐশ্বরিয়ার?

truthexposednews
নভেম্বর ১, ২০২৬ ১০:৪৯ অপরাহ্ণ
Link Copied!

বলিউডের সোনালী যুগের অন্যতম আলোচিত এবং চর্চিত বিষয় ছিল সালমান খান ও ঐশ্বরিয়া রাইয়ের প্রেম এবং তাদের বিচ্ছেদ। ১৯৯৯ সালে সঞ্জয় লীলা বানসালির ‘হাম দিল দে চুকে সনম’ ছবিতে একসঙ্গে কাজ করার পরই তাদের সম্পর্ক নিয়ে চারদিকে গুঞ্জন শুরু হয়। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই সম্পর্কে যেমন ইতি টানতে হয়েছে, তেমনি তাদের বিচ্ছেদের পর তৈরি হয়েছে নানা বিতর্ক।

সম্প্রতি এই জুটির পুরোনো একটি সাক্ষাৎকার সামাজিক মাধ্যমে ফের ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া সেই পুরোনো সাক্ষাৎকারে বর্ষীয়ান সাংবাদিক প্রভু চাওলার মুখোমুখি হয়েছিলেন ‘ভাইজান’। সেখানে ঐশ্বরিয়ার সঙ্গে তার সম্পর্ক ভাঙা এবং মারধরের মতো গুরুতর অভিযোগ নিয়ে খোলামেলা কথা বলেন সালমান।

সাক্ষাৎকারের শুরুতে সাংবাদিক প্রভু চাওলা সালমানকে তার নারীদের সঙ্গে সম্পর্ক এবং বিশেষ করে ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েন নিয়ে প্রশ্ন করেন। প্রভু চাওলা সালমানকে প্রশ্ন করেন, ‘আপনার জীবনে নারীদের সঙ্গে কেন এমন সংঘাত লেগে থাকে? বিশেষ করে যারা আপনার জীবনে আসেন, যেমনটা ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে হয়েছিল।’ উত্তরে সালমান বলেন, ‘জি স্যার। তিনি আমার বন্ধু ছিলেন, এখন আর বন্ধুত্ব নেই। ব্যস, এটুকুই।’

কথোপকথনের এক পর্যায়ে বিষয়টি শারীরিক নির্যাতন ও মারধরের অভিযোগের দিকে মোড় নেয়। প্রভু চাওলা সালমানকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি নাকি হাতাহাতি করেন, গায়ে হাত তোলেন—এসব দেখে আমার খুব খারাপ লাগে। আপনার মুখ দেখে তো এসব বিশ্বাস হয় না।’

এই অভিযোগ শুনে যেন মেজাজ হারিয়ে ফেলেন সালমান। সাংবাদিকের সামনেই টেবিলে সজোরে হাত চাপড় দেন তিনি। টেবিল চাপড়ে সালমান বলেন, ‘স্যার, দেখুন, আমি যদি হাতাহাতি করতাম, যেমনটা এই টেবিলে করলাম’। সজোরে টেবিল চাপড়ে তিনি উলটো প্রশ্ন করেন, ‘স্যার, এমন মারধর কি কেউ সহ্য করতে পারবে?’ এর মাধ্যমে সালমান বোঝাতে চেয়েছেন যে, তার সম্পর্কে বিভিন্ন সময় খবরগুলো বেশ বাড়িয়ে-চড়িয়ে উপস্থাপন করা হয়, যাতে সেগুলো আরও বেশি চটকদার হয়ে ওঠে।

 

অন্যদিকে, সালমান খানের সঙ্গে বিচ্ছেদের পর ঐশ্বরিয়া রাইও গণমাধ্যমে এ নিয়ে মুখ খুলেছিলেন এবং গুরুতর অভিযোগ এনেছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমাদের বিচ্ছেদের পর সালমান আমাকে ফোন করে আজেবাজে কথা বলত। এমন অনেক সময় গেছে যখন সালমান আমার গায়ে হাত তুলেছে, ভাগ্যক্রমে কোনো দাগ রাখেনি। আর আমি কোনো কিছু হয়নি এমন ভাব নিয়ে শুটিংয়ে চলে যেতাম।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।