ঢাকারবিবার , ১ নভেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরাসহ ব্যাগ লুট

truthexposednews
নভেম্বর ১, ২০২৬ ৯:৩২ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরে শ্রমিক আন্দোলনের সংবাদ সংগ্রহকালে বিক্ষুব্ধ শ্রমিকদের হামলায় স্যাটেলাইট টেলিভিশন দীপ্ত টিভির গাজীপুর প্রতিনিধি জাহাঙ্গীর আলম আহত হয়েছেন। এ সময় তার ক্যামেরাসহ ব্যাগ ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। 

রোববার (১ নভেম্বর) বেলা দেড়টার দিকে জেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

জাহাঙ্গীর আলম জানান, সকাল থেকে বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। সকাল থেকে সংবাদ সংগ্রহে ব্যস্ত ছিলেন তিনি। দুপুর দেড়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় সংবাদ সংগ্রহকালে  শ্রমিকরা পরিচয় জানতে চান এবং ভিডিও করা হয়েছে কেন তা জানতে চান। এ সময় কয়েকজন শ্রমিক তাকে মারধরের চেষ্টা করেন। পরে দৌড় দিয়ে একটি গলির ভেতর চলে যান তিনি। উত্তেজিত শ্রমিকরা তার পেছনে দৌঁড়ে গিয়ে তাকে ব্যাপক মারধর করের। এ সময় কাঁধে থাকা ব্যাগ, ব্যাগে থাকা ক্যামেরাসহ সাংবাদিকতার কাজে ব্যবহৃত মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যান। পরে গলির ভেতর একটি বাড়িতে গিয়ে আশ্রয় নেন তিনি।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, শ্রমিক আন্দোলনে অনেকেই নাশকতা করে থাকে। তাদের উদ্দেশ্য অন্য। কে বা কারা এই কাজ করেছে তাদের চিহ্নিত করা গেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।