ঢাকাবৃহস্পতিবার , ২৯ অক্টোবর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

তিন মাসে ১৯৩ কোটি টাকার গরুর মাংস রপ্তানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

truthexposednews
অক্টোবর ২৯, ২০২৬ ১০:৪২ অপরাহ্ণ
Link Copied!

গত তিন মাসে বাংলাদেশ থেকে ১৯৩ কোটি টাকার গরুর মাংস বিদেশে রপ্তানি করা হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে ঢাকার সাভারে অবস্থিত বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই)-এর বিজ্ঞানীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, বিদেশে গরুর মাংস রপ্তানির পরিমাণ আরও বাড়াতে সরকারের পক্ষ থেকে বিভিন্নমুখী উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় প্রাণিজাত খাদ্যের নিরাপত্তা ও গুণগত মান নিশ্চিত করার বিষয়েও সরকার দেখভাল করছে বলে জানান তিনি।

এর আগে প্রতিমন্ত্রী বিএলআরআই চত্বরে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক ড. এস এম আব্দুল আওয়াল, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক শাহজামান খান তুহিন এবং বিএলআরআইয়ের মহাপরিচালক ড. শাকিলা ফারুক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।