ঢাকাবুধবার , ২৮ অক্টোবর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ইয়েমেনে পেট্রোল পাম্পে সৌদির বিমান হামলায় ১২ জন নিহত

truthexposednews
অক্টোবর ২৮, ২০২৬ ৯:১৬ অপরাহ্ণ
Link Copied!

ইয়েমেনের উত্তরপশ্চিমাঞ্চলের জাওয়াফ প্রদেশের হাজমের একটি পেট্রোল পাম্পে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। এতে ১২ জন নিহত ও আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ বুধবার (২৮ অক্টোবর) সৌদি আরবের বিমান থেকে সেখানে বোমাবর্ষণ করা হয়।

দেশটির হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টিভি এসব তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যে ১২ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন; তাদের মধ্যে নারী ও শিশুও আছে।

গত জুলাই থেকে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের সঙ্গে হুথি বিদ্রোহীদের নতুন করে উত্তেজনা দেখা দেয়। এরপর সেপ্টেম্বরে দুই পক্ষের মধ্যে পূর্ণমাত্রায় সংঘাত তৈরি হয়। এ সময় হুথিরা বন্দরনগরী মোখাসহ ইয়েমেনের অন্যান্য অঞ্চল দখল করে ফেলে। পরে তাদের সেখান থেকে হটিয়ে দিতে সৌদি জোট ‘অপারেশন ডন অব ইয়েমেন’ শুরু করে।

শান্তির বিনিময়ে হুথিদের ১০০ কোটি ডলার প্রদানের প্রস্তাব সৌদির

সৌদি আরবের তেল স্থাপনা, বিমানবন্দর ও সামরিক ঘাঁটিতে হামলা বন্ধের বিনিময়ে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ১ বিলিয়ন ডলার দেওয়ার প্রস্তাব দিয়েছে রিয়াদ; আর এই প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে ইরান। তবে অর্থ হস্তান্তর সম্পন্ন হয়েছে কিনা, সে সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ইসরায়েলি সংবাদমাধ্যম ইসরায়েল হায়োমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি। উপসাগরীয় অঞ্চলের একাধিক কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে ইসরায়েল হায়োম জানিয়েছে, ইরানের মাধ্যমে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ১০০ কোটি ডলারের একটি আর্থিক প্যাকেজ প্রদানের প্রস্তাব দিয়েছে সৌদি আরব; এই প্রস্তাবের লক্ষ্য হলো—একটি টেকসই যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং হুথি নিয়ন্ত্রিত এলাকায় সরকারি কর্মীদের বকেয়া বেতন পরিশোধ ও বেসামরিক অবকাঠামো পুনর্নির্মাণের মতো বিষয়গুলোর সমাধান করা। বিনিময়ে, হুথিদের সৌদি আরবের তেল স্থাপনা, বিমানবন্দর ও সামরিক স্থাপনায় হামলা বন্ধ করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।