ঢাকামঙ্গলবার , ২৭ অক্টোবর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

এআই-তে বিনিয়োগ, ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় পদত্যাগের অফার মাইক্রোসফটের

truthexposednews
অক্টোবর ২৭, ২০২৬ ৩:২৮ অপরাহ্ণ
Link Copied!

কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) বড় ধরনের বিনিয়োগ এবং প্রতিষ্ঠানের খরচ কমানোর অংশ হিসেবে প্রায় ৬০,০০০ কর্মীকে স্বেচ্ছায় পদত্যাগের (ভলান্টারি বাইআউট) প্রস্তাব দিয়েছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। গত সোমবারে প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, যা তাদের মোট জনবলের প্রায় এক- চতুর্থাংশ (২৫ শতাংশ)।

মাইক্রোসফটের একজন মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, কানাডা, ভারত ও যুক্তরাজ্যে কর্মরত ভাইস প্রেসিডেন্ট এবং তার নিচের স্তরের নির্দিষ্ট কিছু টিমের কর্মীরা এই প্রস্তাবের আওতাভুক্ত হবেন। তবে ডেটা সেন্টার, সেলস ও মার্কেটিং সহ কিছু বিশেষ বিভাগের কর্মীদের এর বাইরে রাখা হয়েছে।

কর্মীদের উদ্দেশ্যে পাঠানো এক স্মারকে (মেমো) মাইক্রোসফটের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চিফ পিপল অফিসার অ্যামি কোলম্যান লেখেন, “ভলান্টারি এক্সিট অফার (স্বেচ্ছায় বিদায় প্রস্তাব) আমাদের রূপান্তর পদ্ধতিরই একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি প্রতিষ্ঠানের কাজের নমনীয়তা বাড়াতে এবং সম্ভব হলে কর্মীদের তাদের জীবনের পরবর্তী ধাপ বেছে নেওয়ার সুযোগ তৈরি করে দেয়।”

চলতি বছরে এটি মাইক্রোসফটের দ্বিতীয় স্বেচ্ছায় বিদায় বা বাইআউট অফার।

এর আগে এপ্রিল মাসে, প্রতিষ্ঠানটি তাদের যুক্তরাষ্ট্রে কর্মরত কর্মীদের আনুমানিক ৭ শতাংশকে আগাম অবসর নেওয়ার সুযোগ দিয়েছিল। সিএনবিসি (CNBC)-র তথ্য অনুযায়ী, সে সময় যোগ্য কর্মীদের প্রায় ৩০ শতাংশ এই স্বেচ্ছায় অবসরের সুযোগটি গ্রহণ করেছিলেন।

নিয়ন্ত্রক সংস্থার ফাইলিং অনুসারে, ২০২৫ সালের শেষে মাইক্রোসফটের মোট কর্মী সংখ্যা ২২৮,০০০ থাকলেও ২০২৬ সালের জুন শেষ নাগাদ তা কমে দাঁড়িয়েছিল ২২৩,০০০-এ।

প্রতিষ্ঠানটির বর্তমান মোট জনবলের প্রায় ২৭ শতাংশ কর্মী এই নতুন বাইআউট প্রস্তাবটির আওতাভুক্ত হবেন।

চলতি সপ্তাহের শেষের দিকে মাইক্রোসফটের তাদের ত্রৈমাসিক আয়ের প্রতিবেদন প্রকাশ করার কথা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।