হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শনিবার (১৪ নভেম্বর) সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

পরে হৃদরোগ বিশেষজ্ঞদের একটি দল তার এনজিওগ্রাম করে। তবে বর্তমানে মন্ত্রী সুস্থ আছেন।

বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের চিকিৎসক ডা. ফজলে রাব্বি জানান, শনিবার সকালে বুকে ব্যথা অনুভব করায় স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামানের নেতৃত্বে মন্ত্রীর এনজিওগ্রাম করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং ভালো আছেন।