বাংলাদেশের সব প্রধান রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় চীন। কোনো রাজনৈতিক দল সরকারে আছে, নাকি বাইরে আছে, সেটিকে বন্ধুত্বের মাপকাঠি হিসেবে বিবেচনা করে না বেইজিং।
বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে দেশটি।
বুধবার (৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে এক গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপনের সময় এ কথা বলেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিং। তিন দিনের সফরে মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে তিনি ঢাকায় এসেছেন।
লিউ হাইসিং বলেন, বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যমে দুই দেশের সহযোগিতাকে আরো এগিয়ে নেয়া হয়েছে।
আমরা আদর্শিক বিভাজন তৈরি করি না।
অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস ও অংশীদারত্বের সম্পর্ক রয়েছে।
অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ।


