ঢাকামঙ্গলবার , ৩ নভেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

জন্মদিনের রেশ কাটেনি, পরীমনির জন্য চমকের পর চমক!

truthexposednews
নভেম্বর ৩, ২০২৬ ৯:২১ অপরাহ্ণ
Link Copied!

সম্প্রতি বেশ ঘটা করে পালিত হয়েছে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনির জন্মদিন। বিশেষ দিনটির উদযাপন শেষ হলেও উপহারের চমক এখনো পাচ্ছেন এই অভিনেত্রী।

প্রিয়জনদের কাছ থেকে একের পর এক উপহার পেয়ে আনন্দিত পরীমনি। এবার তেমনই একটি উপহার পেয়ে রীতিমতো চমকে গেলেন তিনি।

উপহারটি কী, তা নিজেই ভক্তদের জানিয়েছেন পরীমনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন অভিনেত্রী। সেটি ভাইরাল হয়েছে। এক ঘণ্টা হওয়ার আগেই ভিডিওটিতে রিয়েক্ট পড়েছে ৮ হাজারেরও বেশি। সেখানে মন্তব্য করেছেন প্রায় সাড়ে ৪শ নেটিজেন।

ভিডিওতে দেখা যায়, উপহারের প্যাকেট খুলছেন তিনি। প্যাকেটের ভেতর থেকে বেরিয়ে আসে বিখ্যাত প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যাপলের একটি ল্যাপটপ।

উপহারটি দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন পরীমনি। জন্মদিন উপলক্ষে পাওয়া এই চমক তার আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে। তবে কে তাকে এই উপহার পাঠিয়েছেন, সে বিষয়ে ভিডিওতে বিস্তারিত কিছু জানাননি অভিনেত্রী।

জন্মদিন ঘিরে পরীমনির ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা এবং ভালোবাসা প্রকাশের মধ্যেই নতুন এই উপহারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে নজর কেড়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।