ঢাকাশুক্রবার , ২৭ নভেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

চাঁদাবাজদের সঙ্গে এনসিপির কোনো ঐক্য হতে পারে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

truthexposednews
নভেম্বর ২৭, ২০২৬ ১১:০৭ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঐক্যের ডাক দিয়েছেন। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের ঐক্য হতে পারে। তবে ঐক্যের পর আর কোনো চাঁদাবাজি চলবে না। চাঁদাবাজদের সঙ্গে এনসিপির কোনো ঐক্য হতে পারে না।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে গাজীপুরের চান্দনা চৌরাস্তা মোড়ে এনসিপি ও সহযোগী সংগঠনগুলোর আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মোজাম্মেল হক ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে উদ্দেশ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেখে যান, এখানে আমরা আছি, আপনারা নেই। তাদের যেখানেই পাওয়া যাবে, সেখানেই বিচারের আওতায় আনতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে ভারতের প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, আপনাদের মন্ত্রীদের মুখে টেপ লাগিয়ে রাখুন। বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে ভারতের অখণ্ডতা বজায় থাকবে কি না, সেই নিশ্চয়তা আমরা দিতে পারি না। বাংলাদেশ শান্তিতে থাকতে না পারলে ভারতও শান্তিতে থাকতে পারবে না।

তিনি আরও বলেন, অনেক রাজনৈতিক দল গোলটেবিল বৈঠক করে। আমরা বলি, কোনো গোলটেবিল বৈঠক হবে না। ঐক্য করতে হলে রাজপথে ঐক্য করতে হবে। রক্তে রক্তে সেই ঐক্য লেখা থাকতে হবে। কোনো গোলটেবিলে ঐক্য হবে না।

সমাবেশে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম শ্রমিকদের সন্তানদের চিকিৎসা ও শিক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইলে দিল্লি সরকারকে আগে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে হবে বলেও দাবি করেন তিনি।

সমাবেশে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে গাজীপুরের ভোগড়া বাইপাস মোড় থেকে আট দফা দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করেন দলটির নেতাকর্মীরা। মিছিলটি চান্দনা চৌরাস্তায় গিয়ে শেষ হয়।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।