ঢাকামঙ্গলবার , ২৪ নভেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার মানোন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী

truthexposednews
নভেম্বর ২৪, ২০২৬ ১০:৪৯ অপরাহ্ণ
Link Copied!

দেশের শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বিশ্বব্যাংকের সহযোগিতা চেয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে শিক্ষা খাতের চলমান সংস্কার ও উন্নয়ন কার্যক্রমে সংস্থাটির সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান বিভাগের ডিভিশন ডিরেক্টর জ্যাঁ পেসমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাতে দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়ন, শিক্ষার মান বাড়ানো এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তাঁরা।

এ সময় শিক্ষামন্ত্রী দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়নে বিশ্বব্যাংকের অব্যাহত সহযোগিতার প্রশংসা করেন। শিক্ষা খাতের চলমান সংস্কার ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সংস্থাটির সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

জবাবে বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর বাংলাদেশের শিক্ষা খাতের অগ্রগতি এবং এ খাতের উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন। ভবিষ্যতেও বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সাক্ষাৎকালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, প্রাথমিক ও গণশিক্ষা সচিব দাউদ মিয়া, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁঞা এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।