ঢাকাবুধবার , ১১ নভেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী

truthexposednews
নভেম্বর ১১, ২০২৬ ১২:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

নারী ও শিশু এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার এ খাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছে। এই বরাদ্দ যথাযথভাবে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ জাতি গঠন করাই সরকারের মূল লক্ষ্য।

মঙ্গলবার (১০ নভেম্বর) নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাউদপুর জেনারেল হাসপাতাল উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, এমপি এবং মোস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু), এমপি।

এতে আরও উপস্থিত ছিলেন রাজিয়া মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান ডা. মুহাম্মদ ওয়াহেদুর রহমান, নারায়ণগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।

ডা. জাহিদ হোসেন বলেন, বিগত সরকারের আমলে দেশের সামগ্রিক উন্নয়নের চেয়ে ব্যক্তিস্বার্থ বেশি প্রাধান্য পেয়েছিল। জনগণের প্রতি তো নয়ই, এমনকি নিজেদের প্রতিও তাদের কোনো আস্থা ছিল না। এ কারণেই তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে।

তিনি বলেন, দেশের জনগণ বিএনপির ওপর পূর্ণ আস্থা রেখে যে দায়িত্ব অর্পণ করেছে, সরকার সেই আস্থার প্রতিদান দিতে নিরলসভাবে কাজ করছে। নির্বাচনের আগে বিএনপির ঘোষিত ৩১ দফার আলোকে সরকার একের পর এক জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে।

তিনি আরও বলেন, নারীদের আর্থিক ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানদের জন্য সম্মানী ভাতা এবং ক্রীড়াবিদদের জন্য ক্রীড়া কার্ড চালু করা হয়েছে।

স্বাস্থ্য অবকাঠামোর ধারাবাহিক উন্নয়নের কথা তুলে ধরে ডা. জাহিদ হোসেন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো ৩১ শয্যায় উন্নীত হয়েছিল। পরবর্তী সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে সেগুলো ৫০ শয্যায় রূপান্তর করা হয়।

তিনি বলেন, এর ধারাবাহিকতায় স্বাস্থ্যসেবাকে সর্বজনীন করতে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১৫১ শয্যায় উন্নীত করার কার্যক্রম হাতে নিয়েছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, গত ১৭ বছরে বাংলাদেশ থেকে প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। অর্থনীতিকে যে ভঙ্গুর ও বিশৃঙ্খল অবস্থায় পাওয়া গেছে, তা রাতারাতি মেরামত করা সম্ভব নয়। তাই বিদ্যমান সংকট কাটিয়ে অর্থনীতিকে স্থিতিশীল ও স্বাভাবিক গতিতে ফিরিয়ে আনতে কিছুটা সময়ের প্রয়োজন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।