ঢাকাবুধবার , ২৫ নভেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

২ ডিসেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

truthexposednews
নভেম্বর ২৫, ২০২৬ ৯:০৯ অপরাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী বুধবার (২ ডিসেম্বর) কুষ্টিয়া সফরে যাচ্ছেন। এদিন জেলার একাধিক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা সফরসূচিতে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত ওই সূচি প্রকাশ করা হয়।

সফরসূচি অনুযায়ী, ২ ডিসেম্বর সকাল ১০টায় যশোরে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে আয়োজিত প্রেসিডেন্ট প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে দুপুর ২টায় কুষ্টিয়া পৌরসভার চৌড়হাস ঈদগাহ ময়দান-সংলগ্ন গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের জরুরি রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন প্রকল্পের উদ্বোধন এবং শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

এরপর বিকেল ৩টায় কুষ্টিয়া জেলা স্টেডিয়ামে আয়োজিত ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

এ সময় মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান অনুষ্ঠানেও অংশ নেবেন তিনি।

অনুষ্ঠান শেষে বিকেল সাড়ে ৪টায় ঢাকার উদ্দেশে কুষ্টিয়া ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।