ঢাকাসোমবার , ২৩ নভেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

দেশে ফিরলেই শেখ হাসিনাকে কারাগারে পাঠানো হবে: রয়টার্সকে শামা

truthexposednews
নভেম্বর ২৩, ২০২৬ ১০:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ভারত থেকে বাংলাদেশে ফিরলে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনার মধ্যে সরকারের এই অবস্থানের কথা জানান তিনি।

বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী, ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে বলে আশা করছে ঢাকা। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান শামা ওবায়েদ।

সোমবার (২৩ নভেম্বর) সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়।

এ বিষয়ে জানতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে তাৎক্ষণিকভাবে কোনো জবাব পাওয়া যায়নি। এর আগে গত এপ্রিলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশের অনুরোধ তারা পর্যালোচনা করছে।

২০২৪ সালের গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ওই বছরের আগস্টে পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়লে শেখ হাসিনা ঢাকা ছেড়ে ভারতে চলে যান। পরে বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের মামলায় তার মৃত্যুদণ্ডের রায় হয়। একই সঙ্গে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ওই গণ-অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন।

রোববারের সাক্ষাৎকারে শামা ওবায়েদ বলেন, ‘তিনি (শেখ হাসিনা) বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা মাত্রই তাকে গ্রেপ্তার করা হবে। তাকে কারাগারে নেওয়া হবে এবং আইন নিজস্ব গতিতে চলবে।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই, ভারত প্রত্যর্পণ চুক্তির প্রতি সম্মান দেখিয়ে একজন দণ্ডিত আসামি হিসেবে তাকে বাংলাদেশের কাছে ফেরত দিক। এরপর আইন নিজস্ব গতিতে চলবে। শেখ হাসিনাকে তার কর্মকাণ্ডের পরিণতি ভোগ করতে হবে।’

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারত থেকে কোনো উড়োজাহাজ পাঠানোর বিষয়ে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ভারতের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় বাংলাদেশ। তবে এ ক্ষেত্রে দেশের মর্যাদা, আত্মসম্মান ও স্বার্থের প্রশ্নে কোনো আপস করা হবে না।

শামা ওবায়েদ বলেন, ‘বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে, তারা আসলে কেমন পররাষ্ট্রনীতি অনুসরণ করতে চায়।’

সূত্র: রয়টার্স

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।