ঢাকাসোমবার , ২৩ নভেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে আ.লীগের মিছিল শেষে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ৬ ককটেল বিস্ফোরণ

truthexposednews
নভেম্বর ২৩, ২০২৬ ১০:৪১ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল শেষে ২ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ৬টি ককটেল বিস্ফোরণ ও বেশ কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় পুলিশ ঘটনাস্থলে যায়নি।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা শহরের লঞ্চঘাট গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে লঞ্চঘাট এলাকা থেকে শহরে একটি মিছিল বের করা হয়। মিছিল শেষে নেতাকর্মীদের বক্তব্য দেওয়ার সময় বক্তাদের পাশে দাঁড়ানো নিয়ে ঘোষেরচর গ্রামের বাসিন্দা ছাত্রলীগ নেতা মোরসালিনের সঙ্গে চরমানিকদাহ গ্রামের বাসিন্দা ছাত্রলীগ নেতা শাকিলের ভাই সাজিদের ধাক্কাধাক্কি হয়।

এর জেরে সন্ধ্যার পর গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়ামসংলগ্ন সড়কে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই গ্রামের বাসিন্দারা। এ সময় উভয় পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। ২ পক্ষ থেকে প্রায় ৬টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ ছাড়া বেশ কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। এতে এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সিরাজুল ইসলাম বলেন, আমরা শুনেছি ঘোষেরচর ও চরমানিকদাহ গ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়িয়েছিল। তবে আমরা ঘটনাস্থলে যাইনি। শুনেছি তারা নিজেরা মিটমাট করে নিয়েছে। আমরা কোনো আইনি পদক্ষেপ নিইনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।