ঢাকাশনিবার , ২১ নভেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

গণহত্যার দায়ে আ.লীগকে দল হিসেবে নিষিদ্ধের দাবি হেফাজতের

truthexposednews
নভেম্বর ২১, ২০২৬ ১০:৪৩ অপরাহ্ণ
Link Copied!

পিলখানা, শাপলা ও জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

সংগঠনটির আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান বলেছেন, গণহত্যাকারী পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিষয়ে শহীদ পরিবার ও আহতদের আকাঙ্ক্ষার বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার কারও নেই।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্মমহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এসব কথা বলেন।

বিবৃতিতে হেফাজতের নেতারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এখন আর কোনো রাজনৈতিক দল নয়। জুলাই গণঅভ্যুত্থানের মুখে গণহত্যা চালানো দলটির নেতাকর্মীরা ভারতে পালিয়ে আধিপত্যবাদের এজেন্ট হিসেবে নিজেদের প্রমাণ করেছেন। দিল্লির মদদে ২০২৪ সালের পরাজিত শক্তি আওয়ামী ফ্যাসিবাদ আবারও দেশজুড়ে জ্বালাও-পোড়াও ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

তারা বলেন, আওয়ামী লীগের আরেকটি ওয়ান-ইলেভেন ঘটানোর স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত করা হবে। দলটির বাংলাদেশবিরোধী এজেন্ডার অনুকূলে যেসব গণমাধ্যমকে কাজ করতে দেখা যাচ্ছে, আরেকটি গণপ্রতিরোধের সময় তারাও রেহাই পাবে বলে মনে করেন তারা।

বিবৃতিতে আরও বলা হয়, পিলখানা, শাপলা, জুলাই ও মোদিবিরোধী আন্দোলনের শহীদ ও আহতরা এখনো ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন। তাদের ন্যায়বিচারের কথা বিবেচনা না করে যারা বিভিন্ন টকশো ও প্ল্যাটফর্মে পতিত আওয়ামী ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের এজেন্ডা অনুসারে কথা বলছেন, তাদের প্রতি জনগণের ক্ষোভ বাড়ছে।

হেফাজতের নেতারা বলেন, অতীতেও আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া হয়েছিল। ১৯৯৬ সালে ক্ষমতায় এসেও দলটি নিজেদের শোধরায়নি। ফলে দলটির বিষয়ে শহীদ পরিবার ও আহতদের আকাঙ্ক্ষার বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার কারও নেই।

তারা আরও বলেন, রাষ্ট্রক্ষমতা দখল করে ১৫ বছর গুম-খুন, পিলখানা, শাপলা ও জুলাইসহ একের পর এক গণহত্যা চালানোর পর বাংলাদেশে দলটির আর কোনো রাজনৈতিক বৈধতা থাকতে পারে না। আওয়ামী সন্ত্রাসবাদ ও ফ্যাসিবাদ নির্মূল না করলে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অরক্ষিত থেকে যাবে।

বিবৃতিতে ঐক্যবদ্ধ গণপ্রতিরোধের পাশাপাশি ট্রাইব্যুনালে দৃষ্টান্তমূলক বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে গণহত্যার দায়ে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার দাবি জানানো হয়।

শেখ হাসিনার প্রসঙ্গ টেনে বিবৃতিতে বলা হয়, মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত শেখ হাসিনাকে আশ্রয় দিতে এখনো তৃতীয় কোনো রাষ্ট্র রাজি হয়নি বলে তাদের ধারণা। আন্তর্জাতিক গণমাধ্যমেও শেখ হাসিনার শাসনামল নিয়ে সমালোচনা প্রকাশিত হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেন তারা।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।