
ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যের আহ্বান
বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, "দেশের বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। এরা জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে ১৬ বছর এই দেশকে জোর করে শাসন করেছিল। যেভাবে ২০২৪ সালে বাংলাদেশের সব গণতন্ত্রপ্রিয় মানুষ একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে এই দেশ থেকে সেই স্বৈরাচারী সন্ত্রাসীদের বিতাড়িত করেছিল, ঠিক সেইভাবে আজ আবার ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।"
বিগত নির্বাচন ও ভোটাধিকার প্রসঙ্গ
বিগত ১৬ বছরের শাসনামলের সমালোচনা করে প্রধানমন্ত্রী উপস্থিত জনতার উদ্দেশে বলেন, ওই মহলটি দীর্ঘ সময় ধরে জনগণের কথা বলার ও ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। ২০১৪, ২০১৮ এবং সর্বশেষ ‘আমি-ডামির’ নির্বাচনের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি প্রশ্ন রাখেন, বাংলাদেশের মানুষ আর কখনো সে ধরনের ‘নিশিরাতের’ বা ‘ভোট দখলের’ নির্বাচন দেখতে চায় কি না।
উত্তরাঞ্চলের উন্নয়ন ও বঞ্চনার অভিযোগ
উত্তরাঞ্চলসহ দেশের অবকাঠামোগত উন্নয়নে বিগত সরকারের উদাসীনতার অভিযোগ তুলে প্রধানমন্ত্রী বেশ কয়েকটি প্রশ্ন উত্থাপন করেন। তিনি বলেন, "তারা ১৬ বছর ক্ষমতা দখল করে কেন তিস্তা ব্যারাজ ও তিস্তা মহাপরিকল্পনার কাজ করেনি? কেন পদ্মা ব্যারাজ করেনি? কেন এই এলাকায় গ্যাস লাইন আনেনি বা ইপিজেড গঠন করেনি?"