ঢাকাবৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বিমানবন্দরগুলোতে সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা জোরদারের নির্দেশ

truthexposednews
নভেম্বর ১৯, ২০২৬ ১২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রেক্ষাপটে দেশের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এই নির্দেশনা জারি করে। নির্দেশনার পরপরই দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বেবিচকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ও দায়িত্বশীল সূত্র সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

বেবিচক সূত্র জানায়, সাম্প্রতিক নাশকতামূলক পরিস্থিতির কথা বিবেচনায় নিয়ে সব বিমানবন্দর কর্তৃপক্ষকে সর্বোচ্চ নিরাপত্তা প্রটোকল অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। এর আওতায় বিমানবন্দরের প্রবেশ ও বহির্গমন পথে তল্লাশি কার্যক্রম আরও কঠোর করা হয়েছে।

এ ছাড়া বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকায় সার্বক্ষণিক নজরদারি ও টহল বৃদ্ধির পাশাপাশি বিমানবন্দর চত্বরে প্রবেশকারী সব ধরনের যানবাহনে নিবিড় তল্লাশি চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।