ঢাকাবুধবার , ১৮ নভেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সাততলা বস্তির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তা দেবে ডিএনসিসি

truthexposednews
নভেম্বর ১৮, ২০২৬ ৯:৫৯ অপরাহ্ণ
Link Copied!

মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা প্রস্তুত করে আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক খাদ্য

বুধবার (১৮ নভেম্বর) মহাখালীর সাততলা বস্তির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে এসব কথা জানান ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।

এ সময় প্রশাসক জানান, অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বৈদ্যুতিক শর্ট সার্কিট নাকি অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

তিনি বলেন, ধ্বংসস্তূপ পরিষ্কারের পরপরই সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের বাসস্থান আগের অবস্থায় দ্রুত পুনর্নির্মাণ করে দেওয়া হবে।

এ ছাড়া তিনি স্পষ্ট নির্দেশনা দিয়ে বলেন, সরকার বাড়ি নির্মাণ করে দেবে বলে ভূমির মালিকরা আগামী দুই মাস ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছ থেকে কোনো ভাড়া নিতে পারবেন না। একই সঙ্গে আগামী এক বছরের আগে তাদের উচ্ছেদ করা বা অন্যত্র চলে যাওয়ার কোনো নোটিশও দেওয়া যাবে না।

পুরো পুনর্বাসন ও সহায়তা কার্যক্রমে যেন কোনো ধরনের অনিয়ম না হয়, সে জন্য একটি বিশেষ মনিটরিং সেল ও কমিটি গঠন করা হচ্ছে বলেও জানান তিনি।

ডিএনসিসির প্রশাসক হিসেবে নৈতিক দায়িত্ববোধ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য দ্রুত নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন শফিকুল ইসলাম খান মিল্টন।

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।