ঢাকাসোমবার , ১৬ নভেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পাঁচ ধাপে হবে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন : নির্বাচন কমিশন

truthexposednews
নভেম্বর ১৬, ২০২৬ ৩:২৭ অপরাহ্ণ
Link Copied!

দেশের ৪ হাজার ৩০০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে কমিশন, যা আগামী ১০ ডিসেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) কমিশন সভা শেষে এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এসব তথ্য জানান।

নির্বাচন কমিশনার জানান, পাঁচ ধাপে ইউপি নির্বাচনের যে পরিকল্পনা করা হয়েছে, তাতে প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে ভোট হতে পারে। এছাড়া দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১১৩টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়নে ভোটগ্রহণের পরিকল্পনা করা হয়েছে।

পঞ্চম ধাপে ইউনিয়নের সংখ্যা কম রাখার কারণ ব্যাখ্যা করে ইসি সানাউল্লাহ বলেন, ‘আইনি জটিলতা বা অন্য কোনো কারণে যেসব ইউনিয়নের নির্বাচন আটকে আছে, সেগুলো যেন পরবর্তী সময়ে এই ধাপে সমন্বয় করা যায়—সেজন্যই পঞ্চম ধাপে সংখ্যাটি ইচ্ছাকৃতভাবে কম রাখা হয়েছে।’ এটি কমিশনের পরিকল্পিত ধাপ উল্লেখ করে তিনি জানান, ধাপভিত্তিক ইউনিয়নের চূড়ান্ত সংখ্যা এবং নির্দিষ্ট নামগুলো আগামী বৃহস্পতিবার নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

১০ ডিসেম্বরের মধ্যে রাজনৈতিক সংলাপ

ইউপি নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়েও সিদ্ধান্ত নিয়েছে ইসি। এ বিষয়ে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যেভাবে সংলাপ হয়েছিল, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখেও কমিশন একইভাবে আলোচনা করতে চায়। আগামী ১০ ডিসেম্বরের আগেই এই সংলাপ শেষ করার পরিকল্পনা রয়েছে।’

তিনি আরও জানান, চলতি মাসের শেষ দিকে অথবা ডিসেম্বরের শুরুতে মোট তিন দিনে নিবন্ধনের ক্রমানুসারে রাজনৈতিক দলগুলোকে আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।