ঢাকাশনিবার , ১৪ নভেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা কার্যক্রমে যুক্ত হবেন ৩৯ হাজার সিনিয়র সিটিজেন

truthexposednews
নভেম্বর ১৪, ২০২৬ ১১:১৭ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীকে পরিচ্ছন্ন ও সবুজ নগর হিসেবে গড়ে তুলতে ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ কার্যক্রমে ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে (অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা) সম্পৃক্ত করার পরিকল্পনা নিয়েছে সরকার। তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এ কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

শনিবার (১৪ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

প্রতিমন্ত্রী বলেন, সরকার ক্লিন ঢাকা ও গ্রিন ঢাকা করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। অঞ্চলভেদে ২০টি কমিটি করা হয়েছে রাজধানীতে। বিভিন্ন দফতরের ব্যক্তিরা কমিটিতে রয়েছেন।

শাহে আলম বলেন, কমিটি করার পর থেকে বেশ কিছু আপডেট এসেছে। ১২০টি শিক্ষা প্রতিষ্ঠান, ১১২টি হাসপাতাল, এছাড়াও বিভিন্ন জায়গা পরিদর্শন করেছে কমিটি।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, রাজধানীতে ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে রাষ্ট্রীয়ভাবে তাদের ক্লিন ঢাকা- গ্রিন ঢাকা কার্যক্রমের দায়িত্ব দেয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যেহেতু তারা অভিজ্ঞতাসম্পন্ন।

তিনি জানান, মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার জন্য আমিনবাজারে একটি আলাদা উয়িং করার পরিকল্পনা রয়েছে। বর্তমানে দক্ষিণ ঢাকায় এ ধরনের ব্যবস্থা থাকলেও এবার ঢাকা উত্তরেও নতুন করে পরিকল্পনা করা হচ্ছে।

তিনি আরও জানান, সরকারি কোয়ার্টারে বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে না থাকলে সেখানে বসবাসকারীদের আবাসন বরাদ্দ বাতিল করা হবে। অন্য সরকারগুলোর মতো আমরা বলতে চাই না যে, ঢাকাকে কানাডা বা থাইল্যান্ড বানাব। আমরা বলতে চাই, সরকার ঢাকাকে একটি বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে কাজ করছে।

‘সরকারের কার্যক্রমে জনগণকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি। সবার সম্মিলিত সহযোগিতায়ই ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা গড়ে তোলা সম্ভব’, যোগ করেন প্রতিমন্ত্রী।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।