ঢাকাবৃহস্পতিবার , ১২ নভেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডে নাশকতার আলামত পেলে ব্যবস্থা

truthexposednews
নভেম্বর ১২, ২০২৬ ৯:৫৮ অপরাহ্ণ
Link Copied!

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডে নাশকতার আলামত পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে অধিবেশন চলাকালে এ কথা জানান তিনি।

অগ্নিকাণ্ডে তদন্তের কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লেগেছে নাকি লাগানো হয়েছে, এ বিষয়ে তদন্ত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ফায়ার সার্ভিসকে নির্দেশ দেওয়া হয়েছে।’

এ ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসনের প্রতিবেদন দেখেছেন জানিয়ে তিনি বলেন, ‘সেখানে পেট্রোল বোমার কোনো চিহ্ন বা সাক্ষ্যপ্রমাণ পাওয়া যায়নি। ঘটনাস্থলের সব ছবি দেখেছি। পুরোনো বাড়ি হওয়ায় শর্টসার্কিটের ঘটনাও হতে পারে।’

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘তদন্ত করা হচ্ছে। নাশকতার কোনো আলামত পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘যেহেতু ঘটনাটির তদন্ত প্রক্রিয়াধীন, তাই আর বেশি কথা বলব না। তবে প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্টসার্কিটের বিষয়টি উঠে এসেছে।’

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।