ঢাকামঙ্গলবার , ১০ নভেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

truthexposednews
নভেম্বর ১০, ২০২৬ ১১:৩৪ অপরাহ্ণ
Link Copied!

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় আনতালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে এ দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত রয়েছেন।

এর আগে বিকেল ৪টা ১০ মিনিটে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনে অংশ নিতে তুরস্কের আনতালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।

উপপ্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী বুধবার সকালে জলবায়ু সম্মেলনের ওয়ার্ল্ড সামিটে অংশ নেবেন। এ ছাড়া সম্মেলনের সাইডলাইনে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে।

আনতালিয়ার এক্সপো সেন্টারে রোববার স্থানীয় সময় সকাল ১১টায় শুরু হয়েছে কপ-৩১ সম্মেলন। সম্মেলনটি চলবে ২০ নভেম্বর পর্যন্ত। এর আগে গত বছরের ১০ নভেম্বর ব্রাজিলের বেলেম শহরে কপ-৩০ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।