ঢাকামঙ্গলবার , ২৭ অক্টোবর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার্থীদের দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণের প্রস্তাব ইউনেস্কোর

truthexposednews
অক্টোবর ২৭, ২০২৬ ১১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

শিক্ষার্থীদের দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ দেওয়া এবং বিষয়টি শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছে ইউনেস্কো।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সঙ্গে মন্ত্রণালয়ে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন বাংলাদেশে ইউনেস্কোর আবাসিক প্রতিনিধি ড. সুসান ভিজের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

বৈঠকে দুর্যোগ প্রশমনে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া এবং শিক্ষাক্রমে দুর্যোগ ব্যবস্থাপনা অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন ড. সুসান। মন্ত্রী প্রস্তাবটিকে স্বাগত জানিয়ে একে চমৎকার উদ্যোগ হিসেবে অভিহিত করেন। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

এ ছাড়া বৈঠকে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ইউনেস্কোর সহায়তা বাড়ানোর বিষয়ে আশ্বস্ত করেন সংস্থাটির আবাসিক প্রতিনিধি।

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন এবং সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।